Header Ads Widget

Responsive Advertisement

দেওয়ানী কার্যবিধি ১৯০৮ প্রাথমিক আলোচনা ধারা: ১ও ২



দেওয়ানী কার্যবিধি ১৯০৮  প্রাথমিক আলোচনা ধারা :১ ও ২

√দেওয়ানী কার্যবিধি সর্বপ্রথম ১৮৫৯ সালে আইনে  প্রণয়ন করা হয়।

√কার্যকর: ১৯০৮ সালে ১ জানুয়ারি 

√মোট ধারা:১৫৮ টি

√মোট অর্ডারঃ ৫১ টি

√ধরন:পদ্ধতিগত আইন 

√তফসিলঃ ৫ টি বর্তমানে ৩ টি বলবৎ আছে 







ধারাঃ ১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন এবং কার্যকরতার সীমা


(১) এই আইনকে "দেওয়ানী কার্যবিধি কোড, ১৯০৮” বলে উল্লেখ করা হবে।

(২) ইহা ১৯০৮ সালের জানুয়ারী মাসের ১ তারিখে বলবৎ হবে।

(৩) ইহা সমগ্র বাংলাদেশে কার্যকর হবে।


ধারাঃ ২। সংজ্ঞাসমূহ


এই আইনে বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকলে—

(১) কোড :বলতে বিধিমালা অন্তর্ভুক্ত হবে;

(২) ডিক্রি :

 কোন আদালত কর্তৃক রীতিসিদ্ধভাবে প্রকাশিত এমন বক্তব্য বুঝায়,যা মামলার বিতর্কিত সমগ্র বা যেকোন বিষয় সম্পর্কে পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে  তাকে ডিক্রি বলে।

 এই ডিক্রি" প্রাথমিক বা চুড়ান্তও হতে পারে। 


আরজি প্রত্যাখ্যান এবং ১৪৪ ধারায় বর্ণিত কোন প্রশ্ন নির্ধারণও ইহার অন্তর্ভুক্ত হবে, তবে নিম্নলিখিত বিষয় ইহার অন্তর্ভুক্ত হবে না

ক) যে বিচারকৃত রায়ের বিরুদ্ধে কোন আদেশের বিরুদ্ধে আপীলের মত আপীল করা যায়; অথবা

খ) কোন ক্রটির জন্য খারিজের আদেশ।

ব্যাখ্যাঃ 

ডিক্রি তখনই প্রাথমিক হয়, যখন মামলার চূড়ান্ত নিস্পত্তির জন্য আরও ব্যবস্থা গ্রহণের দরকার থাকে, মামলা যখন চূড়ান্তরূপে নিস্পত্তি হয়, তখনই ডিক্রি চূড়ান্ত হয়ে থাকে। কোন ডিক্রি আংশিকভাবে প্রাথমিক এবং আংশিকভাবে চূড়ান্ত হতে পারে।

(৩) ডিক্রিদারঃ 

এমন একজন ব্যক্তিকে বুঝায়, যার অনুকূলে ডিক্রি প্রদান করা হয়েছে অথবা জারীযোগ্য কোন আদেশ প্রদান করা হয়েছে:

(৪) জেলাঃ

 বলতে মৌলিক এখতিয়ার সম্পন্ন কোন প্রধান দেওয়ানী আদালতের স্থানীয় সীমানা বুঝায় (অতঃপর জেলা আদালত নামে অভিহিত) এবং হাইকোর্ট বিভাগের সাধারণ মৌলিক দেওয়ানী এখতিয়ার স্থানীয় সীমানাও ইহার অন্তর্ভুক্ত;

(৫) “বিদেশী আদালতঃ

 বলতে এমন আদালত বুঝায়, যা বাংলাদেশের সীমানার বাইরে অবস্থিত, যার কোন কর্তৃত্ব বাংলাদেশে নেই এবং যা বাংলাদেশ সরকার স্থাপন করেননি বা বহাল রাখেননি;

(৬) "বিদেশী রায়ঃ

 বলতে বিদেশী আদালতের রায় বুঝায়;

(৭) "সরকারী উকিলঃ

 বলতে এই আইনে সরকারী উকিলের জন্য অর্পিত সমস্ত বা যেকোন কার্য সম্পাদনের উদ্দেশ্যে সরকার কর্তৃক নিযুক্ত কোন কর্মকর্তাকে বুঝায় এবং সরকারী উকিলের নির্দেশ অনুসারে কার্যরত অপর কোন উকিলও ইহার অন্তর্ভুক্ত হবে। ;

(৮) বিচারকঃ

বলতে ডিক্রি বা আদেশের সংগত কারণ হিসেবে বিচারক যে বিবরণ দেন তা বুঝায়;

(৯) রায়ঃ

বলতে ডিক্রি বা আদেশের ভিত্তি হিসেবে বিচারক যে বিবৃতি দেন, তা বুঝায়।

(১০) রায়ে সাব্যস্ত দেনাদার:

 বলতে এমন একজন ব্যক্তিকে বুঝায়, যার বিপক্ষে ডিক্রি প্রদান করা হয়েছে বা জারীযোগ্য কোন আদেশ প্রদান করা হয়েছে;

(১১) বৈধ প্রতিনিধি:

বলতে এমন ব্যক্তিকে বুঝায়, যিনি আইনতঃ মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করেন এবং যিনি মৃত ব্যক্তির সম্পত্তিতে বিজড়িত হন এবং যেখানে কোন পক্ষ প্রতিনিধিত্বকারী হিসেবে কোন মামলা করেন বা যার বিরুদ্ধে মামলা করা হয়, তার মৃত্যুর পর যে ব্যক্তির উপর সম্পত্তি বর্তায় তাহাও ইহার অন্তর্ভুক্ত;

(১২) সম্পত্তির ’ওয়াশিলাতঃ

 বলতে বে-আইনী দখলকার ব্যক্তি সম্পত্তি হতে প্রকৃতপক্ষে যে মুনাফা লাভ করেছে বা সাধারণ বুদ্ধিমত্তায় যে মুনাফা লাভ করতে পারত সুদসহ সেই মুনাফা বুঝায়, কিন্তু বে-আইনী দখলকার ব্যক্তি সম্পত্তির কোন উন্নতি সাধন করে থাকলে ইহার ফলে সৃষ্ট মুনাফা অন্তর্ভুক্ত হবে না:


(১৩) অস্থার সম্পত্তি:

 বলতে বাড়ন্ত ফসলাদিও অন্তর্ভুক্ত হবে;

(১৪) আদেশ : 

বলতে কোন দেওয়ানী আদালতের এমন কোন সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ বুঝায়, যা ডিক্রি নহে;

(১৫) উকিল :

বলতে এমন ব্যক্তিকে বুঝায় যিনি অপরের পক্ষে আদালতে হাজির হওয়ার ও যুক্তিতর্ক পেশ করার অধিকারী;

(১৬) নির্ধারিত:

 বলতে বিধি অনুসারে নির্ধারিত বুঝায়;

(১৭) সরকারী কর্মকর্তা :

বলতে নিম্নলিখিত যে কোন বিবরণের ব্যক্তি বুঝায় যথা—

ক) প্রত্যেক বিচারক,

খ) প্রজাতন্ত্রের বে-সামরিক চাকুরীর প্রত্যেক সদস্য:

গ) বাংলাদেশ স্থল, নৌ ও বিমান বাহিনীতে চাকুরীরত প্রত্যেক কমিশন প্রাপ্ত বা ঘোষিত কর্মকর্তা,

ঘ) আদালতের প্রত্যেক কর্মকর্তা, যাদের কর্তব্য হচ্ছে ঐ রূপ কর্মকর্তা হিসেবে আইন বা ঘটনা সংক্রান্ত কোন বিষয়ে তদন্ত বা রিপোর্ট করা অথবা কোন দলিল প্রণয়ন করা, বিশুদ্ধতা প্রমাণ করা বা সংরক্ষণ করা অথবা কোন সম্পত্তির দায়িত্ব গ্রহণ বা হস্তান্তর করা অথবা কোন বিচার সম্বন্ধীয় পরোয়ানা জারী করা অথবা কোন শপথ পরিচালনা করা অথবা ব্যাখ্যা করা অথবা আদালতের শৃংখলা বজায় রাখা এবং এই সব কর্তব্যের যে কোনটি সম্পাদনের জন্য আদালত কর্তৃক বিশেষভাবে অনুমোদিত কোন ব্যক্তি:

ঙ) প্রত্যেক ব্যক্তি, যিনি তার পদাধিকার বলে কোন লোককে আটক করতে বা রাখতে পারেন;

চ) প্রত্যেক সরকারী কর্মকর্তা, যার কর্তব্য হচ্ছে ঐ রূপ কর্মকর্তা হিসেবে অপরাধ প্রতিরোধ করা, অপরাধ সম্পর্কে খবর দেয়া, অপরাধীগণকে বিচারার্থে হাজির করা, অথবা জনস্বাস্থ্য, নিরাপত্তা বা সুবিধা সংরক্ষণ করা:

ছ) এমন প্রত্যেক কর্মকর্তা, যার কর্তব্য হচ্ছে সরকারের পক্ষে কোন সম্পত্তি গ্রহণ, সংরক্ষণ বা ব্যয় করা, অথবা সরকারের পক্ষে কোন জরিপ, হিসাব বা চুক্তি করা অথবা কোন রাজস্ব পরোয়ানা জারী করা, অথবা সরকারের আর্থিক স্বার্থ সম্পর্কিত কোন বিষয়ে কোন দলিল প্রণয়ন, সহিমোহর বা সংরক্ষণ করা অথবা সরকারের আর্থিক স্বার্থ সংরক্ষণের জন্য প্রণীত কোন আইন লংঘন প্রতিরোধ করা; এবং

জ) কোন সরকারী কর্তব্য সম্পাদনের জন্য নিযুক্ত প্রজাতন্ত্রের সুবিধা বা বেতন ভোগী অথবা উক্ত কাজের জন্য ফিস বা কমিশন দ্বারা পুরস্কৃত প্রত্যেক কর্মকর্তা;

(১৮) বিধিমালা’ বলতে প্রথম তফসিলে অন্তর্ভুক্ত অথবা ১২২ বা ১২৫ ধারার অধীনে প্রণীত বিধি ও ফরমগুলি বুঝায়;

(১৯) কপোরেশনের শেয়ার" বলতে মজুদ বাণপত্র মজুদ ঋণপত্র বা বণ্ডও অন্তর্ভুক্ত হবে; এবং

(২০) স্বাক্ষরিত বলতে রায় বা ডিক্রি ব্যতিত অন্যান্য ক্ষেত্রে সীলমোহরকৃত কোন কিছুকে অন্তর্ভুক্ত করবে।





Post a Comment

0 Comments

জমি কেনার আগে  ক্রেতার করণীয়