Header Ads Widget

Responsive Advertisement

তামাদি আইন ১৯০৮অনুচ্ছেদ


তামাদি আইন ১৯০৮অনুচ্ছেদ






তামাদি আইন ১৯০৮ এর কিছু  গুরুত্বপূর্ণ প্রথম তফসিলে অনুচ্ছেদ যে গুলো প্রায় পরীক্ষায়  আসে সেগুলো ভালো করে পড়তে  হবে নিন্মে বিস্তারিত আলোচনা করা হলো।

তামাদি আইন ১৯০৮  প্রথম  তফসিল


অনুচ্ছেদ সমূহ

অনুচ্ছেদ  ২ঃ


দেশে  বর্তমান প্রচলিত  কোন  আইন  অনুযায়ী  কথিত  কোন কাজ করা বা করা হতে বিরত থাকার  দরুন  ক্ষতিপূরণের মামলা।


তামাদি মেয়াদ নব্বই দিন। যখন কাজটি করা হয় বা করা হতে বিরত থাকা হয়


অনুচ্ছেদ ৩:


৯ ধারা অনুযায়ী স্থাবর  সম্পত্তির দখল পুনরুদ্ধারের  মামলা। তামাদি মেয়াদ  ৬ মাস।যখন  হতে সম্পত্তিটি বে -দখল  হয়

অনুচ্ছেদ :১০


সম্পত্তি  অগ্রক্রয়ের অধিকার বলবতের মামলা, সেই অধিকার আইনবলে সাধারণ রীতি বা বিশেষ  চুক্তির বলে দাবি করা হইলে।তামাদি মেয়াদ ১ বৎসর।


যে বিক্রয়ের বিরুদ্ধে মামলা করা হইবে  সেই  খরিদদার যখন  বিক্রিত সমুদয় সম্পত্তিতে প্রত্যক্ষ দখল লয় অথবা  যে ক্ষেত্রে সম্পত্তি প্রত্যক্ষ দখল  সম্ভব নয় সেই ক্ষেত্রে বিক্রি দলিল রেজিষ্ট্রেকৃত হয়।


অনুচ্ছেদ :১২


নিন্মলিখিত বিক্রিয় রদের মামলাঃ


ক)দেওয়ানী আদালতের ডিক্রি জারিতে বিক্রিয়-এক বৎসর


খ)কালেক্টর  বা রাজস্ব  বিভাগের অন্য  কোন অফিসার কর্তৃক প্রদত্ত  ডিক্রি  বা আদেশ বলে অনুষ্ঠিত  বিক্রিয়- এক বৎসর

যখন  বিক্রিয় বহাল  হয়,অথবা  মামলা দায়ের  না হলে, বিক্রিয় যখন হতে চূড়ান্ত  বলে গণ্য হত।যখন  বিক্রিয় বহাল হয়, অথবা মামলা  দায়ের  না হলে বিক্রিয় যখন  হতে চূড়ান্ত বলে গণ্য হত।


অনুচ্ছেদ ১৮:


গ্রহণ সম্পূর্ণ  না ----এক বৎসর


গ্রহণ সম্পূর্ণ করতে অস্বীকৃতি তারিখ হতে।ক্ষতি পূরণ আদায়ের  জন্য  উক্ত মামলা।

অনুচ্ছেদ ৬৪ ক):


১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধি আইনের ৩৭ নং আদেশ মোতাবেক-------৩ বৎসর


যখন ঋণ পরিশোধ্য হয়।



৯১ অনুচ্ছেদঃ


সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারা মতে দলিল বাতিলের মোকদ্দমা দায়ের মেয়াদ ৩ বছর।
যে সকল ঘটনা বাদীকে উক্ত  দলিল বাতিল  বা রদ করার অধিকার দান করে,সেগুলি যখন  বাদী অবগত হয়।

অনুচ্ছেদ ১০৪ঃ


বিলম্বে পরিশোধ যোগ্য  মোহরের জন্য মুসলমান মহিলা  কর্তৃক মামলা ------৩বৎসর
মৃত্যু বা তালাক  দ্বারা  যখন  বিবাহ বিচ্ছেদ হয়।

অনুচ্ছেদ ১১০ঃ


বাকী খাজনার  জন্য মামলা -----৩ বৎসর
খাজনা যখন পরিশোধ যোগ্য হয়।

১১৩ অনুচ্ছেদঃ


সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারা মতে সুনির্দিষ্ট চুক্তি প্রবল/ বলবৎ/ সম্পাদনের মামলা ১ বছর।
চুক্তি প্রবলের জন্য  নির্ধারিত তারিখ  অথবা  যখন অনুরূপ  কোন তারিখ  নির্দষ্ট না থাকে,তখন চুক্তি পালনে অস্বীকৃর্তির বিষয়  বাদী যখন  অবগত  হয়।

১১৪ অনুচ্ছেদঃ


চুক্তি প্রত্যাহারের মামলা ১ বছর।
যেসকল  বিষয় বাদীকে  চুক্তি  প্রত্যাহার করার অধিকার প্রদান করে,সেগুলিনসম্পর্কে বাদী অবগত  হয়।

অনুচ্ছেদ ১১৬ঃ


লিখিত ও রেজিষ্ট্রেকৃত চুক্তি ভঙ্গের দরুন  ক্ষতিপূরণের মামলা----৬বৎসর
অনুরূপ  চুক্তি  রেজিষ্ট্রেকৃত নাহলে, যখন হতে  মেয়াদ  অতিবাহিত হতে শুরু  করে।

১২০ অনুচ্ছেদঃ


যে মামলায় তামাদির মেয়াদ সম্পর্কে কোন বিধান নাই ৬ বছর
মামলা করার অধিকার যখন  হতে উদ্ভব ঘটে। ষ

১৪২ অনুচ্ছেদঃ


সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা মতে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা ১২ বছর।
১৪৪ অনুচ্ছেদঃ
জবর দখল ১২ বছর
বিবাদী দখল যখন  বাদী প্রতিকূল  হয়।

অনুচ্ছেদ ১৪৭ঃ


রেহেন উদ্ধারের অধিকার  নাশ  বা বিক্রিয়ের জন্য  রেহেন গ্রহীতা  কর্তৃক মামলা --------৬০ বছর
রেহেন বা বন্ধকী  ঋণ যখন  পরিশোধ যোগ্য হয়।

অনুচ্ছেদ ১৪৮ :

বন্ধকী স্থাবর সম্পত্তি  খালাস  করার জন্য  বা দখল পুনরুদ্ধার জন্য বন্ধক গৃহীতার বিরুদ্ধে  মামলা------৬০ বছর
যখন সম্পত্তি  খালাস করার  বা দখল পুনরুদ্ধার করার অধিকার উপচয় হয়।



অনুচ্ছেদ ১৫৩:


হাইকোর্টের অধীনস্থ কোন আদালত  সুপ্রিম কোর্টের নিকট আপীল করার অনুমতি দিতে অস্বীকার করলে,সেই  আদেশের বিরুদ্ধে ১৯০৮ সালের  ফৌজদারী কার্যবিধি অনুসারে হাইকোর্টে আপীল-----৩০ দিন
আদেশের তারিখে হতে।

অনুচ্ছেদ ১৫৪:


১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি অনুসারে হাইকোর্ট ভিন্ন যে কোন  আদালতে আপীল------- ৩০  দিন।
যপ দণ্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে আপীল হবে তার তারিখ হতে।

অনুচ্ছেদ ১৫৬:


১৫১ ও ১৫৩ অনুচ্ছেদ যে সকল মোকদ্দমা সম্পর্কে  বিধান  আছে, সেগুলো  ছাড়া অন্যান্য ক্ষেত্রে ১৯০৮ সালের দেওয়ানি  কার্যবিধি  অনুসারে হাইকোর্ট আপীল-------- ৯০দিন
আদেশের তারিখ হতে।

১৫৭ অনুচ্ছেদঃ


খালাস আদেশের বিরুদ্ধে ফৌজদারী আপীল ৬ মাস।
আদেশ তারিখ হতে।

১৬৩ অনুচ্ছেদঃ


অনুপস্থিতির ফলে মামলা খারিজের আদেশ বাতিলের দরখাস্ত ৩০ দিন।

১৭৬ অনুচ্ছেদঃ


মৃত বাদী বা বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করার দরখাস্ত ৯০ দিন। (দেঃকাঃবিঃ ২২ আদেশ ৩ বিধি)

১৭৭ অনুচ্ছেদঃ


মৃত বিবাদী বা বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করার দরখাস্ত ৯০ দিন।(দেঃকাঃবিঃ ২২ আদেশ ৪ বিধি)

অনুচ্ছেদ ১৮১ঃ


যে সকল দরখাস্তের মেয়াদ  সম্পর্কে  অত্র তফসিলের অন্যত্র কোথাও অথবা  দেওয়ানি কার্যবিধির ৪৮ ধারার কোন  বিধান  নেই  সেই সকল দরখাস্ত  ------ ৩ বছর
দরখাস্ত  করার অধিকার যখন  উপচয় হয়।


Post a Comment

0 Comments

জমি কেনার আগে  ক্রেতার করণীয়