Header Ads Widget

Responsive Advertisement

দেওয়ানী আদালতের শ্রেণিরবিভাগ ওআর্থিক এখতিয়ার

দেওয়ানী আদালতের শ্রেণীবিভাগ এবং এখতিয়ারসমূহ (Classification & Jurisdiction of Civil Court's)

ধারাঃ ৩। আদালতের পর্যায়ক্রমা


এই কোড-এর উদ্দেশ্যে জেলা আদালত হাইকোর্ট বিভাগের অধঃস্তন এবং জেলা আদালতের নিম্ন পর্যায়ের সকল দেওয়ানী আদালত এবং সকল স্মল কজ কোট হাইকোর্ট বিভাগ ও জেলা আদালতের অধঃস্তন।

 
১৮৮৭ সালের দেওয়ানী কার্যবিধির ৩নং ধারায় দেওয়ানী আদালতের কথা বলা হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় পাঁচধরণের দেওয়ানী আদালত রয়েছে। 
 যথাক্রমে- 


১। জেলা জজ আদালত 
২। অতিরিক্ত জেলা জজ আদালত 
৩। যুগ্ম জেলা জজ আদালত
 ৪। সিনিয়র সহকারী জজ আদালত
 ৫। সহকারী জজ আদালত












 দেওয়ানী আদালতসমূহের প্রাথমিকভাবে তিন ধরনের এখতিয়ার রয়েছে । 
 যথাক্রমে :- 


১। আর্থিক এখতিয়ার (Pecuniary Jurisdiction)।
 ২। আঞ্চলিক বা স্থানিক এখতিয়ার (Territorial Jurisdiction) । 
৩। বিষয় বস্তু এখতিয়ার (Subject Matter Jurisdiction)।

 এছাড়াও দেওয়ানী আদালতসমূহের আরও পাঁচ ধরনের এখতিয়ার রয়েছে ।
 যথাঃ 



১। আদি এখতিয়ার (Original Jurisdiction)।
 ২। আপীল এখতিয়ার (Appellate Jurisdiction)। 
৩। পুনরীক্ষণ এখতিয়ার (Revision Jurisdiction )। 
৪। পুনঃ বিবেচনা এখতিয়ার (Review Jurisdiction) ।
 ৫। প্রশাসনিক এখতিয়ার (Administrative Jurisdiction) । 



 আদালত সমূহের আর্থিক এখতিয়ার নিম্নরুপঃ-

 ক)জেলা জজ আদালত- 
রিভিশন এখতিয়ার, দেওয়ানী বিষয়বস্তুর আপীল যার মূল্যমান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা , প্রবেট সংক্রান্ত বিষয়াদি ইত্যাদি। 
 
খ) অতিরিক্ত জেলা জজ আদালত- জেলা জজ কর্তৃক প্রেরিত সকল মামলাসমূহের বিচার অত্র আদালত কর্তৃক সম্পন্ন হয়ে থাকে। 

 গ) যুগ্ম জেলা জজ- 
 ১) সকল প্রকার দেওয়ানী মামলা যার মূল্যমান পঁচিশ লক্ষ টাকা থেকে অসীম, 
 ২) উত্তরাধিকার সংক্রান্ত বিষয়াদি
৩) রিভিশন- জেলা জজ কর্তৃক প্রেরিত মামলাসমূহ
৪) আপীল- জেলা জজ কর্তৃক প্রেরিত মামলাসমূহ

ঘ) সিনিয়র সহকারী জজ- 

দেওয়ানী প্রকৃতির মামলার বিচার যার মূল্যমান পনের লক্ষ টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত,

 ঙ) সহকারী জজ-
দেওয়ানী প্রকৃতির মামলার বিচার যার মূল্যমান সর্বোচ্চ পনের লক্ষ টাকা। 

 চ) স্মল কজেস কোর্ট- 
স্মল কজেস আদালত ক্ষুদ্র মামলা নিস্পত্তি করে থাকে যার মূল্যমান সর্বোচ্চ পচিশ হাজার টাকা।


 ছ) পারিবারিক আদালত- পারিবারিক আদালত অধ্যাদেশ,১৯৮৫ অনুযায়ী অত্র আইনের অধীনে দায়েরকৃত পারিবারিক বিষয়াদি সংক্রান্ত বিষয়াদি যথাক্রমে- তালাক, দেনমোহর, ভরনপোষন, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার এবং নাবালকের অভিভাকত্ব সংক্রান্ত বিষয়াদির মামলার বিচার অত্র আদালতে সম্পন্ন হয়ে থাকে। 

 

Post a Comment

0 Comments

জমি কেনার আগে  ক্রেতার করণীয়