সরকারি খরচে আইনি সহয়তা
![]() |
আসসালামুয়াইকুম, আজকে আমার জানব কিভাবে, কারা,কোথায় সরকারি ভাবে আইনের সহয়তা পাবে তা নিয়ে আলোচনা করব।দরিদ্র জনগনের মধ্যে বাদী-বিবাদী উভয়ই ও কার্যক্রমের আওতায় বিনামূল্যে আইনগত সহায়তা পেতে পারেন ।
❤️❤️সরকার বিনামূল্যে দেশের দরিদ্র জনগণকে আইনগত সহায়তা দিচ্ছে ।
দেশের সুবিধা বঞ্চিত অসচ্ছল দরিদ্র জনগণকে আইনগত
সহায়তা দেয়ার জন্য সরকার আইনগত সহায়তা প্রদান আইন ২০০০” নামক একটি আইন প্রনয়ন করেছে ।
এ লক্ষ্যে দেশের প্রায় প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে একটি আইনগত সহায়তা কমিটি গঠন করা হয়েছে । জেলা কমিটির চেয়ারম্যান সংশ্লিষ্ট জেলার জেলা দায়রা জজ এবং উপজেলা ও ইউনিয়ন কমিটির চেয়ারম্যান সংশ্লিষ্ট পরিষদের চেয়ারম্যান ।
কারা আইনি সহায়তা পাবেন :
১। অসচ্ছল ব্যক্তি, যাঁর বার্ষিক গড় আয় ৫০ হাজার টাকার উর্ধ্বে নয়
২। মুক্তিযোদ্ধা (কর্মহীন), যার বার্ষিক গড় আয় ৭৫ হাজার টাকার বেশি নয়
৩। ভিজিডি ও বয়স্ক ভাতা পাচ্ছেন এমন ব্যক্তি
৪। পাচারের ফলে ক্ষতিগ্রস্ত নারী বা শিশু
৫। দুর্বৃত্ত দ্বারা অ্যাসিডদগ্ধ নারী বা শিশু
৬। স্বামী-পরিত্যক্তা, অসচ্ছল, দুস্থ ও বিধবা নারী
৭। উপার্জনে অক্ষম ও সহায়-সম্বলহীন প্রতিবন্ধী নারী
৮। আর্থিক অসচ্ছলতার কারণে আদালতে অধিকার প্রতিষ্ঠা করতে অক্ষম ব্যক্তি
৯। আদালত কর্তৃক ঘোষিত ‘অসচ্ছল’ ব্যক্তি
১০। জেল কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত ‘অসচ্ছল’ ব্যক্তি
আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এর উদ্দেশ্য পূরনকল্পে সংস্থা কর্তৃক সময় সময় চিহিত আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন, নানাবিধ আর্ত- সামাজিক এবং প্রাকৃতিক দুযোর্গের কারনে ক্ষতিগ্রস্থ ব্যক্তি যিনি আর্থিক অসচ্ছলতার কারনে স্বীয় অধিকার প্রতিষ্ঠার মামলা পরিচালনায় অসমর্থ।
ব্যাখা:
জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা ২০০১” এর উদ্দেশ্য পূরনকল্পে " অসচ্ছল বা আর্থিকবাবে অসচ্ছল ব্যক্তি “বলতে এমন ব্যক্তিকে বুঝাবে যার বার্ষিক গড় আয় ১,০০,০০০(এক লক্ষ) টাকার বেশি নয় । (সংশোধিত নীতিমালা -২০১৪)
সুপ্রীম কোর্টে আইনগত সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে যে কোন ব্যক্তি যার বার্ষিক গড় আয় ১,৫০,০০০(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার উর্দ্ধে নয়; এবং শ্রমিক (শ্রম আদালতের ক্ষেত্রে ) যার বার্ষিক গড় আয় ১,০০,০০০ (এক লক্ষ) টাকার উর্দ্ধেব নয় সেও আর্থিকভাবে অসচ্ছল বলে বিবেচিত হবে । (সংশোধিত নীতিমালা -২০১৪)
কোথায় পাবেন :
দেশের ৬৪টি জেলায় এই প্রতিষ্ঠানটির কমিটি রয়েছে। জেলা পর্যায়ে ছাড়াও ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে এই সংস্থার কমিটি রয়েছে। যারা প্রকৃত পক্ষে দরিদ্র বা সহায়-সম্বলহীন, তারাই কেবল এ সহায়তা পাবেন।
√জেলা জজকোর্টে অবস্থিত“লিগ্যাল এইড অফিস”–এ
√কারাগারের কর্মকর্তার নিকট
√জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদকের কার্যালয়ে
√জাতীয় মহিলা সংস্থার জেলা ও উপজেলা কার্যালয়ে
√উপজেলা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে
হট-লাইনে যোগাযোগ:
এই আইনের যারা সহায়তা নিতে চান, তারা নিম্নের নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। এই নম্বরে যোগাযোগ করলে ৬৪ জেলার যে জেলায় আপনি মামলা করতে আগ্রহী সে জেলার মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় যাবতীয় তথ্য পাবেন।
মোবাইল নম্বর: +৮৮-০১৭৬১২-২২২২২-(৪)
১৪৫, নিউ বেইলি রোড, (৮ম তলা), ঢাকা-১০০০।
ফোন:+৮৮-০২-৮৩৩১৯০৬, ৮৩৩১১৫১
Web: www.nlaso.gov.bd
কখন এবং কোন মামলায় সহায়তা পাবেন ?
দেওয়ানি,ফৌজদারি,পারিবারিক,জেল আপীলসহ যে কোন মামলায় দায়েরের পূর্বে কিংবা চলমান মামলায়- মামলার বাদী-বিবাদী, ফরিয়াদি বা আসামি যে কেউ আইনগত সহায়তা পেতে পারেন ।
বিচারাধীন মামলায় আইন সহায়তার জন্য প্রয়োজণে সংশ্লিষ্ট আদালতেকে ও অবগত করতে পারবেন ।
যে সব মামলায় সহায়তা দেওয়া হয় তা নিম্নরুপ:
১। স্বামী তার স্ত্রীর বিনা অনুমতিতে বিয়ে করলে।
২। স্ত্রীকে শারীরিক নিযার্তন করলে।
৩। যৌতুকের দাবি করলে ও যৌতুকের জন্য নির্যাতন করলে।
৪। কোন নারী অ্যাসিড নিক্ষেপের শিকার হলে।
৫। ধর্ষণ, পাচার ও অপহরণের শিকার হলে।
৬। সন্তানের অভিভাবকত্ব না মানলে।
৭। সন্তানের ভরণপোষণ না দিলে।
৮। দেনমোহর আদায় করতে না পারলে।
৯। দখলকৃত সম্পত্তি পাওয়ার জন্য।
১০। দলিল বাতিল ও স্থায়ী নিষেধাজ্ঞা বাতিলের জন্য।
১১। চুক্তিসংক্রান্ত ও ঘোষণামূলক মামলা।
১২। সম্পত্তি বন্টন বা বাঁটোয়ারা সংক্রান্ত মামলা।
উপরের প্রত্যেকটি মামলার ক্ষেত্রে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হয়।
আইনগত সহায়তা প্রাপ্তির আবেদন ফরম নমুনা
নিবন্ধন নম্বর:...................................... তারিখ:.......................................
১। আবেদনকারীর নাম:.......................................................................................................বয়স:....................................................নারী/ পুরুষ/ শিশু
২। পিতা/স্বামী/ স্ত্রীর নাম:........................ ................... ............................................ মাতার নাম:.................................................................................
৩। বর্তমান ঠিকানা: গ্রাম-..........................................................পো:.......................................................থানা................................................................ জেলা..................................................... ফোন: (যদি থাকে) .................................... জাতীয় পরিচয়পত্র নং : .................................................
৪। স্থায়ী ঠিকানা ও ফোন:.................................................................................................................. .............................................................................
৫। তদবিরকারকের নাম ও ঠিকানা (যদি থাকে):................................................................................................................................................................
ও আবেদনকারীর সাথে সম্পর্ক :..................................................................................................................................................................................
৬। আবেদনকারীর পেশা:..................................................বার্ষিক আয়:............................................নির্ভরশীল সদস্য সংখ্যা:...........................................
৭। আইন সহায়তা প্রত্যাশা করা হয়েছে: (ক) বিচারাধীন মামলার জন্য (খ) নতুন মামলা দায়েরের জন্য
৮। জেলখানার আবেদনের ক্ষেত্রে হাজতী নম্বর:..................................
৯। বিচারাধীন মামলারÿÿত্রে (ক) আদালতের নাম:............................................................ (খ) মামলার নম্বর: .................................................................
(গ) মামলার বর্তমান অবস্থা (Stage):......................................................................(ঘ) পরবর্তী তারিখ:.........................................................
(ঙ) মামলার বিষয়বস্ত্ত ও ধরণ:...................................................................(চ) মামলায় আবেদনকারী কোন পক্ষ:...............................................
(ছ) ফৌজদারী মামলার ক্ষেত্রে আবেদনকারীর বর্তমান অবস্থান - (১) কারাগারে (২) জামিনে মুক্ত
(৩)নিরাপত্তা হেফাজতে (৪) অন্যান্য..........................................................................................................................................
(জ) আইনজীবীর নাম ও ঠিকানা (যদি থাকে):........................................................................................................................................................
(ঝ) মামলার প্রতিপÿÿর নাম:............................................................................................................................................................................
১০। নতুন মামলা দায়েরের ক্ষেত্রে:- (ক) মামলার ধরণ: (১) ফৌজদারী (২) দেওয়ানী (৩) পারিবারিক
(৪) নারী নির্যাতন: (৫) অন্যান্য:.................................................................................................................................................
(খ) আদালতের নাম:.........................................................................................................................................................................................
(গ) মামলার বিষয়বস্ত্ত:......................................................................................................................................................................................
(ঘ) প্রতিপক্ষের নাম: ........................................................................................................................................................................................
১১। আইনগত সহায়তা প্রার্থনার কারণ: ..... ............................ .........................................................................................................................................
আমি প্রতিজ্ঞা করছি যে, উপরোলিস্নখিত তথ্য আমার জানা মতে সত্য। আমি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও তার জেলা কমিটির সকল নিয়ম মেনে চলতে বাধ্য থাকব।
১২। প্রেরণকারী/সুপারিশকারীর মতামত (প্রযোজ্য ÿÿত্রে) -------------------------------- নিবেদক
--------------------------------------------------------------------
--------------------------------------------------------------------
-------------------------------------------------------------------- (আবেদনকারীর স্বাÿর/টিপসহি)
নাম: ...............................
অফিস কর্তৃক পূরণীয়:
১৩। অফিস কর্মকর্তার মমত্মব্য ও প্রতিস্বাক্ষর:.......................................................................................................................................................................
.......................................................................................................................................................................................................................................
১৪। মনোনীত প্যানেল আইনজীবীদের নাম: (১).............................................................................................................................................................. (২).............................................................................(৩)...........................................................................
১৫। নিযুক্ত প্যানেল আইনজীবীর নাম:.............................................................................................এলএ আইডি নং:........................................................
.......................................
(অফিস কর্মকর্তার স্বাক্ষর)
তারিখ:..........................................

0 Comments