Header Ads Widget

Responsive Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলায় শুনানি আগামী ২৪ মে পর্যন্ত মুলতবি করেছেন আদালত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলায়    শুনানি আগামী ২৪ মে পর্যন্ত মুলতবি করেছেন আদালত






খালেদা জিয়া অসুস্থ জানিয়ে শুনানি মুলতবি চেয়ে আজ মঙ্গলবার আদালতে তার পক্ষে আইনজীবি মাসুদ আহমেদ তালুকদার আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।
আজকের শুনানির সময় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে হাজির ছিলেন দুই আসামি মামুন ও সেলিম ভূঁইয়া।


মামলা সূত্রে জানা গেছে, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন।


২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার  কোটি বেশী টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।


মামলার আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ (প্রয়াত), সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন (প্রয়াত), সে সময়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনি জসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম ও নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।


মামলার অন্যতম আসামি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা এ কে এম মোশাররফ হোসেন ২০২০ সালের ১৭ অক্টোবর এবং মওদুদ আহমদ গত বছরের ১৬ মার্চ মারা যান।

Post a Comment

0 Comments

জমি কেনার আগে  ক্রেতার করণীয়