সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭
ধারাসমূহ মনেরাখা কৌশল
প্রথম আমার জানব
√সুনির্দিষ্ট প্রতিকার আইন কাকে বলে?
√সুনির্দিষ্ট প্রতিকার আইন গুরুত্বপূর্ণ তথ্য
√সুনির্দিষ্ট প্রতিকার আইন ধারাগুলো মনে রাখার উপায় ।
##সুনির্দিষ্ট প্রতিকার কি?[what is Specific relief ]?
দেওয়ানী আদালত যে প্রতিকার মঞ্জুর করে তা প্রধানত ২টি ভাগে ভাগ করা যায়। যথাঃ
১.সুনির্দিষ্ট প্রতিকার [specific relief ]
২.ক্ষতিপূরণমূলক প্রতিকার [compensatory relief ]
মামলাকারী যেটা পাওয়ার অধিকারী আদালত তাকে সেটাই দিলে উক্ত প্রতিকার হলো সুনির্দিষ্ট প্রতিকার। কিন্তু মামলাকারী যেটা পাওয়ার অধিকারী সেটা ব্যতীত আদালত ক্ষতিপূরণ মঞ্জুর করলে,উক্ত প্রতিকার হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার।
উদাহরণ :
যেমন কোন সম্পত্তিতে দখলের অধিকারী ব্যাক্তি দখল চ্যুত হলে তাকে যদি উক্ত দখল প্রধান করা হয়,তাহলে উক্ত প্রতিকার হবে সুনির্দিষ্ট প্রতিকার।
অন্যদিকে আর্থিক ক্ষতিপূরণ হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার।কোন মামলা আদালত যদি আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে, সেই ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক প্রতিকার মঞ্জুর করা হয়েছে বলে গণ্য হবে।যেমনঃ ক গম বিক্রিয়ের চুক্তি করলো খ এর সাথে।ক কোন কারণ ছাড়া চুক্তি ভঙ্গ করলো।এই ক্ষেত্রে মামলা করলে আদালত চুক্তি প্রতিপালনের পরিবর্তে খ কে আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করলো।
সুনির্দিষ্ট প্রতিকার আইন গুরুত্বপূর্ণ কিছু তথ্য
আইন নংঃ১৮৭৭সালে ১নং আইন
প্রকাশকাল:০৭ ফেব্রুয়ারী১৮৭৭
কার্যকরঃ১লা মে ১৮৭৭
ধরনঃ তত্ত্বগত আইন
মোট ধারাঃ ৫৭ টি
সর্বশেষ সংশোধনীঃ ২০০৪ সালের ২৭নং আইন
সুনির্দিষ্ট প্রতিকার আইন ধারাগুলো মনেরাখা কিছু উপায়
সুনির্দিষ্ট প্রতিকার আইনে ৮ প্রকার সুনির্দিষ্ট প্রতিকারের উল্লেখ আছে। এ প্রতিকারগুলোকে অনুযায়ী আমারা ধারাগুলো মনে রাখতে পারি। যথাঃ
১|স্থাবর এবং অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার --------------সংশ্লিষ্ট ধারাসমূহ [ধারা ৮-১১]
২|চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন--------- সংশ্লিষ্ট ধারা সমূহ [ধারা ১২-৩০]
৩|দলিল সংশোধন ------------সংশ্লিষ্ট ধারা সমূহ [ ধারা ৩১-৩৪]
৪|চুক্তি বাতিল ------------সংশ্লিষ্ট ধারা সমূহ [ধারা ৩৫-৩৮]
৫|দলিল বাতিল ----------সংশ্লিষ্ট ধারা সমূহ [ধারা ৩৯-৪১]
৬|ঘোষণামূলক প্রতিকার ----------- সংশ্লিষ্ট ধারা সমূহ [ধারা ৪২-৪৩]
৭|রিসিভার নিয়োগ -------- সংশ্লিষ্ট ধারা সমূহ [ধারা -৪৪]
৮|নিষেধাজ্ঞা বা প্রতিরোধমূলক প্রতিকার --------সংশ্লিষ্ট ধারা সমূহ [ধারা ৫২-৫৭]
যদিও উপরের উল্লেখিত সকল প্রতিকার তবুও এই এই আইনে নিষেধাজ্ঞাকে প্রতিরোধমূলক প্রতিরোধমূলক প্রতিকার বলে উল্লেখ করা হয়েছে।
এখন উপরের যে ৮সুনির্দিষ্ট প্রতিকার আছে সে অনুযায়ী যদি আমার ধারাগুলো ভাগ ভাগ করে পড়ি তাহলে খুব সহজে আমার ধারা সমূহ মনে রাখতে পারব।যেমন ধারা ৮-১১ মধ্যে আমার স্থাবর ও অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে সম্পত্তি দখল পুনরুদ্ধার নিয়ে যদি কোন প্রশ্ন হয় তাহলে আমার জানি যে দখল পুনরুদ্ধার ধারাগুলো রয়েছে ৮-১১ ধারায়।ঠিক একই ভাবে প্রতিকার অনুযায়ী যদি ধারা সমূহ পড়ি তাহলে খুব সহজ মনে রাখা যাবে।
0 Comments